রিপ্লেসমেন্ট ও রিফান্ড নীতি (Refund & Returns)

Dolcybaby-তে আমরা চাই আপনি নিশ্চিন্তে অর্ডার করুন। তাই নিয়মগুলো সোজা করে লিখে রাখলাম — কোনো লুকানো শর্ত নেই।

১. পণ্য হাতে পেয়ে দেখে নেবেন

আমরা শুধু ক্যাশ অন ডেলিভারি-তে পণ্য পাঠাই। অগ্রিম কোনো টাকা দিতে হয় না। ডেলিভারিম্যান পৌঁছালে বাক্সটি বাইরে থেকে দেখে নিন — বাক্স ঠিক আছে কিনা, পণ্যটি আপনার অর্ডারের সাথে মিলছে কিনা। মিললে তবেই টাকা পরিশোধ করবেন।

২. ৭ দিনের রিপ্লেসমেন্ট ও ৬ মাসের ওয়ারেন্টি

প্রথম ৭ দিন — সরাসরি নতুন মেশিন

পণ্য হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে নিচের কোনো সমস্যা পেলে জানালেই বদলে দেওয়া হবে:

  • মেশিন চালু হচ্ছে না বা ঠিকমতো কাজ করছে না
  • পণ্যে উৎপাদনগত ত্রুটি আছে
  • পথে ভেঙে বা ক্ষতিগ্রস্ত হয়ে পৌঁছেছে
  • ভুল পণ্য বা বক্সে কিছু কম আছে

রিপ্লেসমেন্ট দেওয়া সম্ভব না হলে পণ্যের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে।

৮ম দিন থেকে ৬ মাস — ওয়ারেন্টি

পণ্য হাতে পাওয়ার তারিখ থেকে ৬ মাস পর্যন্ত মেশিনে উৎপাদনগত কোনো সমস্যা (যেমন গরম না হওয়া, চালু না হওয়া, সুইচ বা হিটার নষ্ট) দেখা দিলে আমরা বিনা খরচে মেরামত করে দেব। মেরামত সম্ভব না হলে একই মডেলের মেশিন বদলে দেওয়া হবে। আপনার অর্ডারের তারিখই ওয়ারেন্টির প্রমাণ — আলাদা কোনো কার্ড লাগবে না।

৩. যেসব ক্ষেত্রে প্রয়োজ্য নয়

  • ব্যবহারজনিত সাধারণ দাগ বা ক্ষয়
  • হাত থেকে পড়ে ভাঙা, পানিতে ডুবে যাওযা বা ভুল ব্যবহারে হওয়া ক্ষতি
  • নিজে খুলে বা অন্য কোথাও মেরামত করানো পণ্য
  • ভুল ভোল্টেজে (যেমন কনভার্টার ছাড়া ভিন্ন সকেটে জোর করে) চালানোয় হওয়া ক্ষতি
  • ৬ মাসের ওয়ারেন্টির মেয়াদ পেরিয়ে যাওয়ার পর জানানো অভিযোগ

৪. কীভাবে জানাবেন

  1. হোয়াটসঅ্যাপে 01943315255 নম্বরে মেসেজ করুন
  2. অর্ডার নম্বর ও সমস্যার ছবি বা ছোট একটা ভিডিও পাঠান
  3. আমরা বিষয়টি দেখে পরবর্তী পদক্ষেপ জানাব

পণ্যটি ফেরত পাঠানোর সময় সব অানুষঙ্গিক জিনিস (পাওয়ার কেবল, ফুড কাপ, অ্যাডাপ্টার, বক্স) সহ পাঠাতে হবে।

৫. ডেলিভারি চার্জ

পণ্যের ত্রুটির কারণে রিপ্লেসমেন্ট হলে ফেরত ও পুনরায় পাঠানোর খরচ আমরা বহন করব।

ওয়ারেন্টির সময়ে (৮ম দিন থেকে ৬ মাস) মেশিন আমাদের কাছে পাঠানোর কুরিয়ার খরচ ক্রেতার, আর মেরামত বা বদলের পর আপনার কাছে ফেরত পাঠানোর খরচ আমাদের।

পণ্যে কোনো ত্রুটি নেই, শুধু মত বদলেছে — এমন হলে ডেলিভারি খরচ ক্রেতাকে দিতে হবে।

৬. অর্ডার বাতিল

পণ্য কুরিয়ারে দেওয়ার আগ পর্যন্ত যেকোনো সময় বিনা খরচে অর্ডার বাতিল করতে পারবেন। শুধু হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করুন।

৭. ডেলিভারির সময় ও খরচ

  • ঢাকার ভিতরে — ২৪–৪৮ ঘণ্টা, ডেলিভারি চার্জ ৳৮০
  • ঢাকার বাইরে — ২–৩ দিন, ডেলিভারি চার্জ ৳১২০

প্রাকৃতিক দুর্যোগ, হরতাল বা কুরিয়ার সেবার বিলম্বে সময় পাল্টাতে পারে — সেক্ষেত্রে আপনাকে জানিয়ে দেওয়া হবে।

৮. যোগাযোগ

Dolcybaby
ফতুল্লা, নারায়ণগঞ্জ, বাংলাদেশ
হোয়াটসঅ্যাপ: 01943315255
ইমেইল: hello@dolcybaby.com

আমরা নতুন ব্র্যান্ড, তাই এখনো প্রতিটা কাস্টমারকে নিজে দেখি। সমস্যা হলে নির্দ্বিধায় বলবেন।